Wednesday, August 5, 2015

আসুন জেনে নেই মেয়েদের রুপ চর্চার বিষয় গুলো


প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে আমরা নিয়মিত রূপচর্চা করার কথা মনেই রাখি না। অথচ আমাদের স্বাভাবিক জীবন ,সংসার, অফিস এগুলোর পাশাপাশি রূপচর্চাও সমান জরুরী। সৌন্দর্য শুধু অন্যকে দেখানর জন্য নয়, নিজের পার্সোনালিটি ফুটিয়ে তুলতে অনেক বড় অবদান রাখে। কোন পরিবেশে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে মেধা ও যোগ্যতার সাথে সাথে নিজের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা অনেক অবদান রাখে।

এখন আর আয়নার সামনে দাঁড়িয়ে চমকে ওঠা বা বিষণ্ন হওয়ার কিছু নেই। মেয়েদের বা ছেলেদের আর সৌন্দর্য, ফিগার বা চেহারার গুরুত্ব নিয়ে ভাবার দরকার নেই-এ ধারণাও আজ সেকেলে হয়ে গেছে। বরং ভাবুন, রূপচর্চার ফলে ফুটে উঠা সৌন্দর্য আপনার জীবনকে আরও সুন্দর, পরিপূর্ণ এবং উজ্জ্বল করে তুলবে। মোট কথা শরীরের যত্ন নিতে হবে, থাকতে হবে সুস্থ ও সুন্দর।

আসুন জেনে নেই মেয়েদের রুপ চর্চার বিষয় গুলো

জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা অসাধারণ টিপস

 

আপনি যদি মহিলা হন তাহলে রূপচর্চার কথা ভুলে যেতে পারেন না। কারণ নারী ব্যক্তিত্ব মানেই সৌন্দর্য। আজকাল দিনের নারীরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সর্বত্র রেডি। শুধু নারীর কথা বললে ভুল হবে এ যুগে পুরুষরাও কোনও অংশে কম না। বলা বাহুল্য তারাও নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে পিছিয়ে নেই।

ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা

সুন্দর ত্বক ও চুল সবারই আকাঙ্ক্ষা। কিন্তু সুন্দর ত্বক ও চুল পাবেন কি করে? নিশ্চয়ই ভাবছেন না পার্লার বা সৌন্দর্যচর্চার প্রোডাক্ট রয়েছে তো। এইসব কেমিক্যাল প্রোডাক্টের কথা বাদ দিয়ে একটু প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন। কারণ কেমিক্যালযুক্ত প্রোডাক্টে শুধু একগুচ্ছ টাকাই খরচ হবে না বরং ত্বকের হবে মারাত্মক ক্ষতি। প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক উপাদানের কদর সর্বত্রই। এর কোনও সাইড এফেক্টও নেই। কিন্তু কীভাবে করবেন প্রাকৃতিক উপাদানে রূপচর্চা ভাবছেন তো। আসুন তাহলে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা কিছু অসাধারণ টিপস।



1. অ্যাভোকাডো ও ওটমিলের ফেস প্যাকঃ রূপচর্চায় অ্যাভোকাডো একটি সর্বোত্তম উপাদান। অ্যাভোকাডো উপাদানটি ভিটামিন “সি” এবং ভিটামিন “বি”, ফাইবার, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ত্বক গ্লোয়িং করে তোলে। এই উপাদানগুলি ড্রাই ত্বক ময়শ্চারাইজার করে রাখে। টোটকাঃ-

হাফ কাপ অ্যাভোকাডো, ২ টেবিল চামচ মধু এবং হাফ কাপ ওটমিল নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন ( আপনি চাইলে আপেল সাইডার ভিনিগারও মেশাতে পারেন )। এবার প্যাকটি পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবেন।

2. হলুদের ফেস প্যাকঃ
ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা হলুদের জুরি নেই। হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের ক্ষতিকারক রেডিকেলস অপসারণে সক্ষম। এটি ত্বক পরিষ্কারই রাখে না বরং ত্বক ফর্সা করে তোলে। টোটকাঃ-
২ টেবিল চামচ হলুদ এবং ৪ টেবিল চামচ আটার দানা নিয়ে ভালো করে মিশিয়ে নিন ( আপনি চাইলে একটু মধু মিশিয়ে নিতে পারেন )। এবার এই মিশ্রণটি পুরো মুখে এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসতে বাধ্য।

3. গ্লোয়িং ত্বকের জন্য অ্যালোভেরাঃ- ত্বকের সব সমস্যার মুশকিল আসান হল অ্যালোভেরা। এটি ত্বককে ময়শ্চারাইজ করে এবং প্রাকৃতিক গ্লো দেয়। টোটকাঃ

১ টেবিল চামচ অ্যালোভেরা রস, ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু এবং এক চিমটে হলুদ একসঙ্গে নিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর হালকা উষ্ণ গরম জলে পরিষ্কার করে নিন।