১। চুলের যত্নে বিছু প্রাকিতিক উপাদান
চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয় আমাদের। তাই চুল নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত নেই। এই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। এটি যেমন নিরাপদ তেমনি কার্যকরী। আমাদের হাতের কাছেই এমন অনেক জিনিস রয়েছে যা চুলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করা যেতে পারে। আজ তাই তেমনই কিছু প্রাকৃতিক এবং কার্যকরী জিনিসের নাম এবং গুণাবলী নিয়ে লেখা হল।
বিস্তারিত
২। চুল ঝরে পরছে, কী করি?
সুস্থ,সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্ত এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নে য়।এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনেও কিছুটা প্রভাব ফেলে। চুল পড়লে ব্যথা লাগে না ঠিকই কিন্তু মন ভেঙ্গে যায়। অতিরিক্ত চুল পড়তে থাকলে তা বিড়ম্বনাও সৃষ্টি করে। ছেলেদের ক্ষেত্রে অল্প বয়সে মাথায় টাক পড়া জাতীয় সমস্যা দেখা যায়। বিউটি এক্সপার্টদের মতে প্রতিদিন ১০০টি চুল পড়া স্বাভাবিক। এর বেশি হলেই সেটি চুল ঝরে পড়া সমস্যা বলে চিহ্নিত হবে।
বিস্তারিত
৩। চুলের যত্নে সঠিক চিরুনি
আমাদের প্রতিদিনের ব্যবহৃত চিরুনিটিই কিন্তু হতে পারে আপনার চুলের ক্ষতির কারণ। তাই বিভিন্ন প্রকার চিরুনির কিছু সাধারণ তথ্য জেনে নেয়া যাক।
চিরুনির প্রকারভেদঃ
১) প্যাডল ব্রাশঃ
এটি একটি আয়তাকার হেড-ব্রাশ/চিরুনি যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে । এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য সবচেয়ে ভালো এবং চুলের জট ছাড়াতে কার্যকর।
২) পিন ব্রাশঃ
এটি ধাতব পিন যুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই চিরুনিটি ঘন ও কার্লি চুলের জন্য সবচেয়ে ভালো।
বিস্তারিত
৪। চুলের রং নষ্ট হওয়ার কারন ও তার প্রতিকার
আপনার কালো চুল কি দিনে দিনে খয়েরি বা লাল হয়ে যাচ্ছে ? তাহলে এবার সাবধান হবার সময় এসে গেছে। এই সমস্যাটা আজকাল অনেকের মধ্যেই খুব দেখা যাচ্ছে। মনে রাখবেন যদি আপনার চুলের প্রাকৃতিক রঙ কালো হয় তবে চুল আপনা থেকেই লাল হয়ে যাওয়া সাধারণ ঘটনা নয়।কী কী কারণে চুল লাল হতে থাকে?
বিস্তারিত
৫। পানি যখন ক্ষার, কি হবে প্রতিকার?
সাজগোজ নিয়ে তো সবসময় বলা হয় তবে আজকে বলব এমন একটি ব্যাপারে যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সময়োপযোগী এবং যা সম্পর্কে সবারই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন।
পানির অপর নাম জীবন একথা নতুন করে বলার কিছুই নেই। তবে সেই পানিই যদি হয় সমস্যার কারণ তবে পানি নামক সেই জীবন যেন দুর্ভোগ ভোগান্তি ডেকে আনে।
বিস্তারিত
৬। চুলের রুক্ষতা দূরীকরণের কিছু সহজ উপায়
নারীর সৌন্দর্য বর্ধনে চুলের ভূমিকার কোন তুলনা হয় না। যেকোনো নারীকে খুব সহজেই রূপবতী করে তুলতে পারে তার ঝলমলে রেশমি চুল আর এই চুলই যখন রুক্ষ হয়ে পড়ে তখন লাবণ্যময়ী একটি চেহারাতেও এনে দেয় মলিনতার ছাপ। আমাদের বর্তমান যান্ত্রিক জীবনে চুল রুক্ষ হওয়ার অনেক কারণ আছে। চুল রুক্ষ হওয়ার একটি অন্যতম কারণ ধূলোবালি। আজকালের আত্মনির্ভরশীল মেয়েরা বিভিন্ন কাজের তাগিদে ঘরের বাইরে পা বাড়ায়। এতে চুলে ধূলোবালি লাগে।
বিস্তারিত
৭। চুল পড়া রোধে করণীয়
নারীর রূপ ও লাবণ্যের বর্ণনায় যার কথা না বললেই নয়, তা হলো ঝলমল ঘন কালো চুল। তবে চুলের সৌন্দর্য বজায় রাখতে কিছু পরিচর্যাও করতে হয় বটে। আর এই গ্রীষ্মে পরিচর্যার মাত্রা যেন আরও এক ধাপ এগিয়ে যায়।
চুলের ঝরে পড়া ও রুক্ষতাকে চুলের প্রধান দুটি সমস্যা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাই চুলের ঝরে পড়া রোধে করণীয় কী কী তা জেনে নিই।
বিস্তারিত
৮। আসুন জেনে নেই মেয়েদের রুপ চর্চার বিষয় গুলো
প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে আমরা নিয়মিত রূপচর্চা করার কথা মনেই রাখি না। অথচ আমাদের স্বাভাবিক জীবন ,সংসার, অফিস এগুলোর পাশাপাশি রূপচর্চাও সমান জরুরী। সৌন্দর্য শুধু অন্যকে দেখানর জন্য নয়, নিজের পার্সোনালিটি ফুটিয়ে তুলতে অনেক বড় অবদান রাখে। কোন পরিবেশে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে মেধা ও যোগ্যতার সাথে সাথে নিজের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা অনেক অবদান রাখে।
বিস্তারিত





